সীমান্তের ওপারে বাংলাদেশি হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর উপজেলার চৌঘরিয়া সীমান্তের ওপারে গত সোমবার রাতে বাবু ফকির (৩২) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতের লোকজন। বাবুর বাড়ি সীমান্তবর্তী চৌঘরিয়া গ্রামে। ভারতীয় সূত্রের বরাত দিয়ে বিডিআরের চৌঘরিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহাজুল ইসলাম গতকাল মঙ্গলবার জানান, সোমবার দিবাগত রাত দুইটার দিকে বাবু ফকির ২৮৮/৫ সীমানা পিলারের কাছ দিয়ে ভারতে ঢুকে পড়েন। এ সময় ভারতের আগ্রা গ্রামের লোকজন তাঁকে চোর সন্দেহে আটক করে পিটুনি দেয়।