সীমান্তের ওপারে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন বাংলাদেশি এক তরুণ। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তের ওপারে গতকাল মঙ্গলবার তিনি ধরা পড়েন৷
আটক হওয়া তরুণের নাম আবদুর রহিম (১৮)৷ তিনি উপজেলার মরাধর গ্রামের দারুল ইসলামের ছেলে৷
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সূত্রে জানা গেছে, আবদুর রহিম গতকাল ভোরে রানীশংকৈল সীমান্তের ৩৭২ নম্বর স্তম্ভের ২০০ গজ ভারতের অভ্যন্তরে সে দেশের শ্রীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যদের হাতে ধরা পড়েন। তিনি ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন।
বিজিবির ঠাকুরগাঁও ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবদুর
রহিমকে ফেরত পাওয়ার আশায় ভারতের উত্তর দিনাজপুরের তাঞ্জিপাড়ার বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টের সঙ্গে আলাপ করা হয়েছে৷ এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে।
গতকাল বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি৷