সীমান্তের ওপারে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের ওপারে তোজামেঞ্চল হোসেন (১৯) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।তোজামেঞ্চল হোসেনকে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আটক করা হয়। তিনি রঘুনাথপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে।চাঁপাইনবাবগঞ্জ-৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল আলম জানান, তোজামেঞ্চল হোসেন গরু আনার জন্য ভারত যান। সীমান্তের নো-ম্যান্সল্যান্ডের ওপারে নিমতিতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করেন। ফিরোজকে ভারতের পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে বিএসএফ বিজিবিকে জানিয়েছে।এর আগে গত বুধবার রাতে সদর উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে নিপেন কর্মকার নামের আরও এক বাংলাদেশিকে আটক করে বিএসএফ। তাঁকেও ভারতের পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।