সীমান্তের ওপারে মিলল জাফলং চা-শ্রমিকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জাফলং চা-বাগানের একজন শ্রমিক নিখোঁজ থাকার তিন দিন পর সীমান্তের ওপারে পাওয়া গেছে তাঁর লাশ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তের সংগ্রাম সীমান্ত ফাঁড়ি এলাকার ভারত অংশে এই লাশ পাওয়া গেছে।গতকাল বুধবার দুপুরে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী এলাকার একটি জঙ্গলে এই লাশ পাওয়া যায় বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানিয়েছে। এ নিয়ে দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে।বিজিবি সূত্র জানায়, নিহত চা-শ্রমিকের নাম গামাই কুমার (৩৫)। তিনি গোয়াইনঘাটের জাফলং চা-বাগানের রাধানগর এলাকার মৃত দুলাল কুমারের ছেলে। তিন দিন আগে তিনি নিখোঁজ হন। লাশটি ময়নাতদন্তের জন্য ভারতের ডাউকী জেনারেল হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে আজ আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করবে বিএসএফ।বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আযম জানান, ভারতের ডাউকী এলাকার একটি জঙ্গলে গামাইয়ের লাশ পায় বিএসএফ।