সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণে বাংলাদেশ রাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, সীমান্তের জিরো লাইনের নির্দিষ্ট কিছু অংশে ভারতকে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমতি দিতে বাংলাদেশ সম্মত হয়েছে।গতকাল সোমবার রাজ্যের বিধানসভার অধিবেশনে মানিক সরকার বলেন, জিরো লাইনজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারত বাংলাদেশের কাছে প্রস্তাব দিয়েছিল। কিন্তু এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। এর পরিবর্তে বাংলাদেশ সরকার সীমান্তের জিরো লাইনের নির্দিষ্ট কিছু স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে সম্মত হয়েছে। ত্রিপুরা রাজ্যের বিরোধীদলীয় কংগ্রেস সদস্য গোপাল রায়ের এক প্রশ্নের জবাবে বিধানসভায় এসব কথা বলেন মানিক সরকার।মানিক সরকার জানান, ভারতের অনেক সরকারি স্থাপনা, বিপণিবিতান, রাস্তাঘাট, আগরতলা বিমানবন্দর এবং জনবসতি রক্ষার জন্য ১৫০ গজের পরিবর্তে জিরো লাইনে বেড়া নির্মাণ করা খুব গুরুত্বপূর্ণ।ইন্দিরা-মুজিব চুক্তি এবং ১৯৭৫ সালের সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালায় বলা হয়েছে, জিরো লাইনের ১৫০ গজ দূরে ভারত নিজেদের অংশে বেড়া নির্মাণ করতে পারবে। পিটিআই।