সু চির নোবেল পদক প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হত্যা ও নির্যাতন বন্ধে ব্যর্থ হওয়ায় দেশটির নেতা অং সান সু চির শান্তিতে নোবেল পদক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার সকালে গাজীপুরে বিএনপির নেতারা এই কর্মসূচি পালন করেন। একই দিনে প্রতিবাদ সভা হয়েছে শ্রীপুর উপজেলার জৈনাবাজারে।

সকালে জেলা কার্যালয়ের সামনে মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান প্রমুখ। তাঁরা মিয়ানমারে অবিলম্বে রোহিঙ্গাদের ওপর হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান। তা ছাড়া সু চির নোবেল ফিরিয়ে নিতে নোবেল কমিটির প্রতি অনুরোধ জানান।

এদিকে ইমাম ঐক্য পরিষদ ও তাওহিদি জনতার ব্যানারে শ্রীপুরের জৈনাবাজারে গতকাল জুমার নামাজের পর প্রতিবাদ সভা হয়। বেলা আড়াইটার দিকে জৈনাবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই হাজার প্রতিবাদকারী মিছিল করেন। তাঁরা অনতিবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলা বর্বরোচিত অত্যাচার-নির্যাতন বন্ধের দাবি জানান।