সু চির নোবেল প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজু ভাস্কর্যের সামনে ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের শিক্ষার্থীরা।
রাজু ভাস্কর্যের সামনে ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের শিক্ষার্থীরা।

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মিয়ানমারের অং সান সু চির পদক প্রত্যাহার করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে এক মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এ দাবি জানান।

আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন হয়।

পোস্টারে প্রতিবাদ।
পোস্টারে প্রতিবাদ।

মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা চলছে, তা দ্রুত বন্ধ করতে হবে। রোহিঙ্গাদের স্থায়ীভাবে মিয়ানমারে বসবাস করার সুযোগ করে দিতে জাতিসংঘসহ সব মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ করতে হবে।

বিশ্ববিদ্যালয় এলাকায় মানববন্ধনে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় এলাকায় মানববন্ধনে শিক্ষার্থীরা।

মানববন্ধনের আহ্বায়কদের মধ্যে একজন শাহরিয়ার প্রামাণিক বলেন, ‌বিশ্ব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিয়ানমারের মুসলিম হত্যার অমানবিক চিত্র উঠে আসছে। সেখানে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। মূলত এসব হত্যা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুক ইভেন্টের মাধ্যমে একত্র হয়ে মানববন্ধনে যোগ দিয়েছেন।

মানববন্ধনে অং সান সু চির নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি।
মানববন্ধনে অং সান সু চির নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি।