সু চির মুক্তি দাবি নারী নেত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বনেতাদের পাশাপাশি বাংলাদেশের নারী নেত্রীরাও মিয়ানমারের গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সু চির মুক্তি দাবি করেছেন। কারাবন্দী সু চির ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে উইমেনস লিগ অব বার্মা আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান। খবর বাসসের।সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, সু চি শুধু রাজনৈতিক নেত্রীই নন, তিনি গণতন্ত্রের প্রতীকও বটে। তাঁকে কারাগারে রেখে মিয়ানমারের জাতীয় উন্নয়ন সম্ভব নয়।