প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে নিশ্চুপ থাকায় দেশটির বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সমালোচনা করেছেন ঢাকা সফররত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি। গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সু চির সমালোচনা করেন তিনি। খবর ইউএনবির।
ওআইসির মহাসচিব বলেন, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হয়েও সু চি রোহিঙ্গা ইস্যুতে একটা শব্দও উচ্চারণ করছেন না। রোহিঙ্গা ইস্যুকে মানবাধিকার সমস্যা হিসেবে স্বীকৃতি দিতে সারা বিশ্বের মানুষ ও মানবাধিকার সংগঠনগুলোর আরও বেশি সোচ্চার হওয়া উচিত।
আইয়াদ আমিন মাদানি বলেন, নৃশংসতার শিকার রোহিঙ্গাদের বিষয়ে ওআইসি উদ্বিগ্ন। ওআইসি একটি সংস্থা হিসেবে রোহিঙ্গা সমস্যা সমাধানের চেষ্টা করবে। এ লক্ষ্যে আলোচনার আয়োজন করার চেষ্টাও করা হচ্ছে।