সুইজানার পাশে বসুধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নর্দান ইউনিভার্সিটির মেধাবী ছাত্রী সুইজানা আক্তারের পাশে দাঁড়িয়েছে বসুধা বিল্ডার্স লিমিটেড। সুইজানার চিকিৎসার জন্য তাঁর মায়ের কাছে ৪ জুলাই এক লাখ টাকার চেক তুলে দেন বসুধা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জাব্বার খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুধা বিল্ডার্স লিমিটেডের নির্বাহী পরিচালক ওয়াসিউল আলম, নর্দান ইউনিভার্সিটির ডিন সায়েদ আলমগীর, বিবিএর কো-অর্ডিনেটর মো. লুৎফর রহমান ও যুগ্ম রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক। গত ৮ জুন ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সুইজানা। বিজ্ঞপ্তি।