সুইডিশ কোম্পানির ঢাকায় অফিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনের বিশ্বখ্যাত কোম্পানি এসকেএফ এ বছরই বাংলাদেশে নিজস্ব কার্যালয় নিতে যাচ্ছে। গত বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসকেএফের আঞ্চলিক প্রধান তন্ময় মহাপাত্র এ ঘোষণা দেন। একই সঙ্গে বিশ্বমানের নতুন পণ্য বাজারজাতের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটির স্থানীয় পরিবেশক মাইক্রো টুলস অ্যান্ড মেশিনারিজ।সংবাদ সম্মেলনের আগে দেশের ৭৫টি শিল্পকারখানায় কর্মরত প্রায় ২০০ জন প্রকৌশলীর অংশগ্রহণে কারখানায় বিয়ারিংয়ের সঠিক ব্যবহার নিয়ে সেমিনার হয়। নকল বিয়ারিং সম্পর্কে সচেতনতা তৈরি করতে এসকেএফের বিশেষজ্ঞরা সেমিনারে বক্তব্য দেন।তন্ময় মহাপাত্র বলেন, নিজস্ব কার্যালয় স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশে এসকেএফের বিনিয়োগের যাত্রাও শুরু হবে।মাইক্রো টুলস অ্যান্ড মেশিনারিজের পরিচালক হারুন উর রশিদ বলেন, বাজারে নকল বিয়ারিংয়ের আধিপত্য রয়েছে। আসল বিয়ারিং থেকে এটা আলাদা করা কষ্টকর বলে সহজেই ভোক্তাদের প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। তাই সবাইকে সচেতন করতে সেমিনারের আয়োজন করা হয়েছে।এসকেএফের স্থানীয় কার্যক্রম পরিচালনায় নিয়োজিত ‘স্কেফটেক বাংলাদেশ’-এর পরিচালক জিয়াউল হাসান সিদ্দিক বলেন, বাংলাদেশে এসকেএফ শুধু বিয়ারিং কোম্পানি হিসেবে পরিচিত হলেও এখন তাঁরা ভোক্তাদের সুবিধার জন্য বেল্ট, চেইন, পুলি, গ্রিজসহ নানা পণ্য সরবরাহ করছেন। এসকেএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশে পণ্য সরবরাহ করে আসছে। বর্তমানে ১৩০টি দেশে দেড় হাজার পরিবেশকের মাধ্যমে বাজারজাত হচ্ছে এ প্রতিষ্ঠানের পণ্য। বিজ্ঞপ্তি।