সুইডেন আসলামের সহযোগী তাহের অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে র্যাব-৮-এর সদস্যরা গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে ভাঙ্গা উপজেলার রেস্ট হাউসের সামনে থেকে রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের সহযোগী আবু তাহের ওরফে তরুণকে (৩৮) গ্রেপ্তার করেন। তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মো. সিরাজুল ইসলাম জানান, সন্ত্রাসী তরুণ অধিকাংশ সময় ঢাকা জেলার মিরপুর ও তেজগাঁও এলাকায় অবস্থান করতেন। তিনি সুইডেন আসলামের একান্ত সহযোগী। তাঁর নামে ঢাকার মিরপুর ও তেজগাঁও থানায় অসংখ্য মামলা আছে।