সুইডেনে নতুন রাষ্ট্রদূত মেহেদী হাসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন অনু বিভাগ) মেহেদী হাসানকে সুইডেনে দেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি দেশটিতে মো. নাজমুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে এ তথ্য জানিয়েছে।
বিসিএস ১৭তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা মেহেদী হাসান এর আগে হংকংকে বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি দিল্লি, মস্কো ও মানামায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।