সুইস ব্যাংকের টাকার বিষয়ে আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইস ব্যাংকে বাংলাদেশিদের কার কত টাকা আছে, তা নিয়ে আন্তর্জাতিক নিরপেক্ষ কমিটির মাধ্যমে তদন্ত করে তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছে বিএনপি।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় এ দাবির কথা জানান। বিএনপির নিখোঁজ নেতা চৌধুরী আলমের ‘অপহরণের’ চতুর্থ বছরে শাহবাগ থানা বিএনপি এ প্রতিবাদ সভার আয়োজন করে।
গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক আলোচনা সভায় বলেছেন, সুইস ব্যাংকে বাংলাদেশিদের কার কার টাকা আছে, তা ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, আর কোথায়, কার কত টাকা আছে, সে হিসাবও নেওয়া হচ্ছে।