সুকান্ত মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গতকাল রোববার থেকে তিন দিনব্যাপী কবি সুকান্ত মেলা শুরু হয়েছে। উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় এ মেলার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করা হলো। গতকাল রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক খলিলুর রহমান। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মিজানুর রহমান।