সুখরঞ্জনের সন্ধান জানতে চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালীর সন্ধান জানতে চেয়ে হাইকোর্টে রিট (হেবিয়াস করপাস) আবেদন করা হয়েছে। এতে ২৪ ঘণ্টার মধ্যে সুখরঞ্জন বালীকে হাইকোর্টে হাজিরের নির্দেশনা চাওয়া হয়েছে।গতকাল বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন।রিটটি শুনানির জন্য উত্থাপন করেন আইনজীবী আবদুর রাজ্জাক। তিনি বলেন, ট্রাইব্যুনালে যাওয়ার পথে গত সোমবার সাদা পোশাকের পুলিশ সুখরঞ্জন বালীকে ধরে নিয়ে যায়। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান বলেন, এই মামলায় অ্যাটর্নি জেনারেল শুনানি করবেন। এরপর আদালত রোববার শুনানির দিন ধার্য করেন।