সুখী দেশের তালিকায় বাংলাদেশ ১১০তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের সুখের বিবেচনায় ১৫৭টি দেশের তালিকায় বাংলাদেশ ১১০তম স্থান পেয়েছে। সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক এবং যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউটের ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৬’ প্রতিবেদনে এ তালিকা দেওয়া হয়েছে।
তালিকার শীর্ষ ১০টি দেশ হলো যথাক্রমে ডেনমার্ক, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইডেন। তালিকায় সবচেয়ে নিচের ১০টি দেশ যথাক্রমে মাদাগাসকার, তানজানিয়া, লাইবেরিয়া, গিনি, রুয়ান্ডা, বেনিন, আফগানিস্তান, টোগো, সিরিয়া ও বুরুন্ডি। জাতিসংঘের বিশ্ব সুখ দিবসের (২০ মার্চ) আগে ইতালির রোমে গতকাল বুধবার প্রতিবেদনটি প্রকাশিত হয়। তালিকায় চীন ৮৩, ভুটান ৮৪, পাকিস্তান ৯২, নেপাল ১০৭, শ্রীলঙ্কা ১১৭, ভারত ১১৮ এবং মিয়ানমার ১১৯তম স্থানে রয়েছে।