সুখীর মামলা অধিকতর তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুখী আক্তার
সুখী আক্তার

যৌতুকের দাবিতে সুখী আক্তারের এক চোখ তুলে ফেলার ঘটনার করা মামলা অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেসমিন আরা এ আদেশ দেন। আদালত সাভার থানার পুলিশকে দ্রুত তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন।
যৌতুক চেয়ে না পেয়ে গত বছরের ১৭ জুলাই রবিউল ইসলাম ইলেকট্রিক টেস্টার দিয়ে স্ত্রী সুখীর এক চোখ উপড়ে ফেলেন। অন্য চোখেও প্রচণ্ড আঘাত করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে রবিউলকে আটক করেন। এরপর তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় সুখীর ভাই মহসীন মিয়া বাদী হেয়ে সাভার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় সুখীর স্বামী রবিউল ইসলাম ও তাঁর ভাই আখতার হোসেন ও ইদ্রিস আলীকে আসামি করা হয়। সাভার থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ আলী তদন্ত করে দুই আসামিকে বাদ দিয়ে ২৯ নভেম্বর শুধু রবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

এ বিষয়ে আজ আদালতের বারান্দায় সুখী প্রথম আলোকে বলেন, এখনো তাঁর চোখ দিয়ে অনবরত পানি ঝরে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। অভিযোগপত্র থেকে দুই আসামিকে বাদ দেওয়া হয়েছে। এখন তাঁরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।

সুখীর প‌ক্ষে মামলাটি পরিচালনা করছে মহিলা আইনজীবী সমিতি। সমিতির আইনজীবী ফামিদা আকতার প্রথম আলোকে বলেন, সুখীর অবস্থা দেখতেই পারছেন। আদালত পুলিশকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে অধিকতর তদন্ত শেষ করে¯প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

অারও পড়ুন