সুগন্ধ ছড়াচ্ছে বাসমতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে সুগন্ধি বাসমতী ধানের খুশবু এখন ছড়িয়ে পড়েছে। এবারই প্রথম মূল্যবান বাসমতী ধানের চাষ শুরু হয়েছে মেহেরপুরে। কৃষকেরা স্থানীয়ভাবে এই ধানের নাম দিয়েছেন বাংলামতী ধান।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, সরকারি ও বেসরকারিভাবে এবার জেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে বাংলামতী ধানের চাষ হয়েছে। বিদেশে রপ্তানি করে কৃষকেরা এই ধান থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করবেন এবার।সরেজমিনে সদর উপজেলার মোনাখালী, পিরোজপুর, আমদাহ ও আমঝুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে আবাদি বাংলামতী ধানের পরিচর্যা নিয়ে ব্যস্ত চাষিরা। প্রতিটি গাছে ধরেছে একাধিক শিষ। প্রতিটি শিষে লম্বা লম্বা ধানের দানা। ধানের ভারে হেলে গেছে শিষ।আমদাহ ইউনিয়নের বন্দর গ্রামের চাষি আকমল হোসেন ও হাবিবুর রহমান জানান, এবারই প্রথম তাঁরা ৩০ বিঘা জমিতে এই ধানের আবাদ করেছেন। বিঘায় দুই কেজি বীজ লাগে। ব্যয় সাধারণ ধানের মতোই। শুধু সেচকাজে একটু বাড়তি যত্ন নিতে হয়।পিরোজপুর গ্রামের চাষি মোজাম্মেল হক ও আবু হানিফ জানান, কৃষি সম্প্রসারণের পরার্মশ মতো তাঁরা ধানে হরমোন ব্যবহার করছেন। এতে ধানে চিটা হয় না। উৎপাদন বাড়ে। জমি হয় জীবাণুমুক্ত।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সাধারণ চাষির পাশাপাশি এবার কৃষি সম্প্রসারণ বিভাগ জেলায় এই ধানের ১০টি প্রদর্শনী খেত করেছে। জেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে বাংলামতী ধানের চাষ হয়েছে। চাষিরা ধানে হরমোভিটা নামের হরমোন প্রয়োগ করে ধানের উৎপাদন বাড়িয়েছেন। তিনি জানান, এতে জমিতে জৈব সারের মাত্রা ও জমির গুণগত মানও বেড়েছে। এই হরমোন মানবদেহের জন্য ক্ষতিকর নয় বলে তিনি দাবি করেন। বিদেশে এই চালের কদর বেশি। বিদেশ এক মণ বাসমতী চালের বদলে ছয় মণ গম দেয়। ফলে দামি এই চাল বিদেশে রপ্তানি করে চাষিরা লাভবান হবেন।