বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন স্মরণে দুদিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ১ ফেব্রুয়ারি থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হবে। ভারতীয় সহকারী হাইকমিশনের সহযোগিতায় ‘শ্রদ্ধাঞ্জলি সুচিত্রা সেন’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র। দুদিনের অধিবেশনে সুচিত্রা অভিনীত চারটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
১ ফেব্রুয়ারি বিকেল চারটায় অজয় কর পরিচালিত চলচ্চিত্র হারানো সুর এবং সন্ধ্যা সাতটায় দেখানো হবে গুলজার পরিচালিত চলচ্চিত্র আঁধি। পরদিন ২ ফেব্রয়ারি বিকেল চারটায় অজয় কর পরিচালিত সাত পাকে বাঁধা এবং সন্ধ্যা সাতটায় অসিত সেন পরিচালিত চলচ্চিত্র দীপ জ্বেলে যাই দেখানো হবে। বিজ্ঞপ্তি।
শিল্পকলায় আজ সোজন বাদিয়ার ঘাটের দশম মঞ্চায়ন
প্রমা আবৃত্তি সংগঠনের শ্রুতি নাটক সোজন বাদিয়ার ঘাটের দশম মঞ্চায়ন হবে আজ সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমি মঞ্চে। জসীম উদ্দীন রচিত এই কাব্যের পাণ্ডুলিপি নির্মাণ ও সম্পাদনা করেছেন শর্মিষ্ঠা বড়ুয়া, নির্দেশনা দিয়েছেন কংকন দাশ। প্রযোজনাটিতে প্রমা আবৃত্তি সংগঠনের ৪০ জন আবৃত্তিশিল্পী অংশ নেবেন। টিকিট পাওয়া যাবে প্রদর্শনীর আগে শিল্পকলার হল কাউন্টারে। বিজ্ঞপ্তি।