সুচিত্রা সেনের পৈতৃক বাড়ির দখল ছাড়তে দুই মাস সময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়ি থেকে ইমাম গাযযালী ইনস্টিটিউিট নামের শিক্ষাপ্রতিষ্ঠান দুই মাসের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই বাড়িতে সুচিত্রা সেনের স্মৃতি সংরক্ষণকেন্দ্র করার সরকারি পরিকল্পনা বাস্তবায়নের নিদের্শ দেওয়া হয়েছে।গতকাল রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই নির্দেশ দেন।ইমাম গাযযালী ইনস্টিটিউট এবং মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা পৃথক রিটের চূড়ান্ত শুনানির পর গতকাল এই রায় দেওয়া হয়।