সুচিত্রা সেনের বাড়ি মুক্ত করতে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি জামায়াতের দখলমুক্ত করতে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি জানিয়েছে পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে পরিষদের সদস্যরা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক। লিখিত বক্তব্যে তিনি ২৬ জুলাই হাইকোর্ট সাত দিনের মধ্যে বাড়িটি দখলমুক্ত করার যে নির্দেশ দিয়েছেন, তা বাস্তবায়নের দাবি জানান।পরিষদের সাধারণ সম্পাদক রাম দুলাল ভৌমিক বলেন, জামায়াত নিজেদের সার্থসিদ্ধির জন্য সব ধরনের অপচেষ্টা চালাতে পারে। তাই প্রশাসনের কাছে দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী তারা যেন বাড়িটি নিয়ন্ত্রণে নেয়।এ সময় পাবনা সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, একুশে বইমেলা উদ্যাপন পরিষদের সহসভাপতি মুক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।