সুজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে চান্দিনায় মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চান্দিনায় ব্যবসায়ী সুজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশনে মানববন্ধন হয়েছে। এতে এলাকাবাসী ছাড়াও সুজনের বন্ধুবান্ধব ও আত্মীয়রা অংশ নেয়।গত ১৬ সেপ্টেম্বর রাতে ছুরিকাঘাত ও ইট দিয়ে থেঁতলে নির্মমভাবে সুজনকে (২৬) হত্যা করা হয়। এ ঘটনায় আবু কালাম, তৌফিক ও সবুজ নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা পুলিশ ও আদালতের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।