সুজনের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পত্নীতলায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের নজিপুর উচ্চবিদ্যালয় সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নজিপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তছলিম উদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুজন নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক কিউ এম সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নবীর উদ্দীন, ফরিদুল করিম, রায়হান আলম, মাহমুদুন্নবী বেলাল প্রমুখ।