সুজাকে বাঁচাতে প্রয়োজন তিন লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মহাল-ছড়ি উপজেলার করল্যাছড়ি গ্রামের বাসিন্দা সুজা চাকমা (২৮) এক বছর ধরে জরায়ুর ক্যানসারে আক্রান্ত। এই জটিল রোগের চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র সুজা চাকমার পরিবারের ইতিমধ্যে পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। তিনি ইতিপূর্বে চট্টগ্রামের রয়েল হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন। সুজা চাকমাকে সুস্থ করতে চিকিৎসকেরা তাঁকে কমপক্ষে ২৫টি ক্যামোথেরাপি দিতে বলেছেন। এতে খরচ হবে প্রায় তিন লাখ টাকা। কিন্তু অসচ্ছল ওই পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তাঁকে বাঁচিয়ে তুলতে পরিবারের সদস্যরা সমাজের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: পহেলী চাকমা. অ্যাকাউন্ট নম্বর: ০০৯২১২১০০০০৮৬২৫, ইউসিবি ব্যাংক, পল্লী বিদ্যুৎ ডেন্দাবর শাখা, আশুলিয়া, সাভার, ঢাকা। বিজ্ঞপ্তি।