সুজাত আলী ভূঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সুজাত আলী ভূঞা (৮৫) গতকাল রোববার ফেনীর দাগনভূঞার উত্তর দিলপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে, তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকাল ১০টায় তাঁর প্রতিষ্ঠিত সিন্দুরপুর খাজা আহম্মদ উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।