সুজানগরে বাসচাপায় মাদ্রাসা ছাত্রসহ বিভিন্ন স্থানে নিহত ৫
পাবনার সুজানগরে গতকাল বৃহস্পতিবার বাসচাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড, ফটিকছড়ি ও নীলফামারীর জলঢাকায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনা আরও চারজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: পাবনা: পাবনা-নাজিরগঞ্জ সড়কের সুজানগর উপজেলা সদরে গতকাল একটি পাবনাগামী যাত্রীবাহী বাসের চাপায় সুজানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র মো. এনামুল হক (১৫) নিহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড (চট্টগ্রাম): গতকাল বাঁশবাড়ীয়া বাজারে একটি ট্রাকের চাপায় আবু তাহের (৩৮) নামে এক রিকশাচালক নিহত হন। তাঁর বাড়ি উপজেলার বাড়বকুণ্ডের নতুনপাড়া এলাকায়।ফটিকছড়ি (চট্টগ্রাম): উপজেলার নারায়ণহাটের আছাড়তলী এলাকায় বুধবার একটি পিকআপ ভ্যান সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে পিকআপের যাত্রী পশ্চিম চানপুরের ভুজপুর এলাকার জাহাঙ্গীর আলম (২২) নিহত হন।নীলফামারী: জলঢাকা উপজেলার চিঁড়াভিজা গোলনা এলাকায় বুধবার একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অজ্ঞাতনামা এক বাসযাত্রী নিহত ও ৩০ জন আহত হন।