সুজানগরে লাঠি খেলা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবান্ন উপলক্ষে গত শনিবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আশপাশের বিভিন্ন গ্রাম থেকে সাতটি দল অংশগ্রহণ করে। বেলা তিনটায় খেলার উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন। খেলায় প্রতিটি দল ২০ মিনিট করে বিভিন্ন কসরত প্রদর্শন করে। এক পক্ষ লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে অন্য পক্ষের ওপর। বিচারক ছিলেন গ্রামের আবদুুর রহিম খান, আবুল হোসেন শেখ, নুরুজ্জামান ও কামরুজ্জামান। খেলা শেষে বিচারকদের বিবেচনায় উপজেলার চরসুজানগর গ্রাম প্রথম, কাঁঠালবাড়িয়া গ্রাম দ্বিতীয় ও তারাবাড়িয়া গ্রাম তৃতীয় হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।