সুজানগরে সাংবাদিক পেটালেন সাবেক পৌর কাউন্সিলর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে পাবনার সুজানগর পৌসভার এক কাউন্সিলর গতকাল শনিবার সকালে একজন সাংবাদিককে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত সাংবাদিকের নাম তৌফিক হাসান। তিনি দৈনিক যায়যায়দিন-এর সুজানগর প্রতিনিধি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে উপজেলার থানা পাড়া মহল্লায় একটি জমির সীমানা নির্ধারণ নিয়ে তৌফিকের সঙ্গে সাবেক পৌর কাউন্সিলর মো. মাহমুদুজ্জামানের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মাহমুদুজ্জামান তাঁর কয়েকজন সহযোগী নিয়ে কোদালের পেছনের অংশ দিয়ে তৌফিককে আঘাত করেন। এ ছাড়া তাঁকে কিলঘুষি দেন। পরে তৌফিক দৌড়ে প্রায় ২০০ গজ দূরে সুজানগর থানায় আশ্রয় নেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন তৌফিক হাসান বলেন, ‘থানার পাড়া মহল্লায় প্রাচীর দেওয়া আমার ৪ শতাংশ জমি আছে। সকালে মাহমুদুজ্জামান অন্য একজন জমিমালিকের পক্ষে আমার ওই জমির একাংশ দখলের চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় তিনি আমাকে পিটিয়ে আহত করেন।’ এ বিষয়ে বক্তব্য জানতে মাহমুদুজ্জামানের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও সেটি বন্ধ পাওয়া যায়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আহত সাংবাদিক একটু সুস্থ হলেই মামলা দায়ের করা হবে।