সুজানগরে ৯৮ বস্তা ভেজাল সার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার রাতে পাবনার সুজানগর উপজেলার দুলাই বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে ৯৮ বস্তা ভেজাল ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার জব্দ করেছেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির। এ অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা সহায়তা করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির জানান, এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দুলাই বাজারের মেসার্স আশা এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালানো হয়। এ সময় প্রাথমিক পরীক্ষায় গুদামের ৯৮ বস্তা টিএসপি সার ভেজাল প্রমাণিত হলে তা জব্দ করা হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুলাই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল মালেক ভেজাল সার ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আশা এন্টারপ্রাইজের মালিক আশরাফুলের বিরুদ্ধে মামলা করেছেন।