সুতার কলে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় সুতা তৈরির একটি কলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে আউটস্পেস স্পিনিং মিল নামের ওই কলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. জিহাদ।
জিহাদ বলেন, রাত পৌনে নয়টার দিকে সুতার কলে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।