সুতার কারখানায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ছোট বিনাইরচর এলাকায় একটি সুতা উৎপাদনকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আড়াইহাজার ও নরসিংদীর মাধবদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাই ভাই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ছাবেদ আলী স্পিনিং মিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে। আড়াইহাজার ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ফারুক হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।