সুতার গুদামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি সুতা রাখার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল সোমবার ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুদামের মালিক রুহুল আমিন ও নাজিম উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় ১০ লাখ টাকার সুতা ও আসবাব পুড়ে গেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বেলাল উদ্দিন বলেন, আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।