প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ক্ষতিগ্রস্ত জাহাজভাঙা ইয়ার্ড মালিকদের ব্যাংকঋণের সুদ মওকুফের আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন (বিএসবিএ)। গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ আহ্বান জানান সংগঠনের সভাপতি মো. আবু তাহের। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে বাতিল লোহার দর আন্তর্জাতিক বাজারের চেয়ে কম থাকায় জাহাজভাঙা ইয়ার্ড ব্যবসায়ীরা লোকসানে আছেন। এর মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে রড তৈরির কারখানায় উৎপাদন, পণ্য পরিবহন ও বিপণন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় এ শিল্পের ক্ষতি কাটিয়ে উঠতে গত অক্টোবর থেকে আগামী মার্চ পর্যন্ত এ খাতের ব্যবসায়ীদের ব্যাংকঋণের সুদ মওকুফের জন্য ফ্যাক্স বার্তায় আহ্বান জানানো হয়।