সুদান গেলেন সেনাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ছয় সদস্যের একটি দল নিয়ে গতকাল রোববার সুদানের দারফুরের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তিনি সেখানে মোতায়েন দুটি বাংলাদেশি কন্টিনজেন্টের শান্তিরক্ষীদের সঙ্গে সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করবেন। এ ছাড়া তিনি সুদান সরকার এবং মিশন হেডকোয়ার্টার্সের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
পরবর্তী সময়ে সেনাপ্রধান নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে যাবেন। সেখানে তিনি ইউএন সেক্রেটারি জেনারেলসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে শান্তিরক্ষাবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
—আইএসপিআর