সুদানে প্রতারিত ২২ বাংলাদেশী দেশে ফিরলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানে গিয়ে প্রতারিত হয়ে দেশে ফিরেছেন ২২ বাংলাদেশি। গতকাল শনিবার সকালে তাঁরা দেশে ফেরেন।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, এয়ার অ্যারাবিয়ার তিনটি পৃথক ফ্লাইটে সুদান থেকে দুবাই হয়ে ওই ২২ বাংলাদেশি দেশে ফিরেছেন।
দেশে ফেরত আসা মামুন মিয়া, আমিনুল ইসলামসহ আরও কয়েকজন অভিযোগ করেন, চলতি বছরের শুরুতে একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান দুই লাখ টাকা নিয়ে তাঁদের সুদানের একটি টেক্সটাইল কারখানায় পাঠায়। সেখানে বাংলাদেশি মুদ্রা অনুযায়ী প্রতি মাসে ৩৫ থেকে ৪০ হাজার টাকা করে তাঁদের বেতন দেওয়ার কথা। কিন্তু তাঁরা চুক্তিমতো বেতন পাননি। মাসে তাঁদের মাত্র সাত থেকে নয় হাজার টাকা দেওয়া হতো।