প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সেনাবাহিনী সুদানের দারফুরে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সেনা কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে। সেক্টর রিজার্ভ ইনফ্যান্ট্রি কোম্পানি-২-এর মোট ১৭৫ জন সেনাসদস্য ইউনাইটেড নেশন্স আফ্রিকান ইউনিয়ন মিশন ইন দারফুরে (ইউনামিড) সেক্টর রিজার্ভ ইনফ্যান্ট্রি কোম্পানি-১ প্রতিস্থাপন করবে।এ কন্টিনজেন্ট প্রতিস্থাপনে কর্মকর্তাসহ ৫০ জন সেনাসদস্যের প্রথম দলটি লেফটেন্যান্ট কর্নেল এ কে এম নাজমুল হাসানের নেতৃত্বে গত বুধবার রাতে জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে সুদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। ২৮ মের মধ্যে বাদবাকি সদস্যদের নিয়ে আরও দুটি ফ্লাইট সুদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। খবর আইএসপিআরের।