সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানের দারফুরে গত শনিবার দুর্বৃত্তদের গুলিতে একজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহত আজগর আলী পুলিশের কনস্টেবল ছিলেন।শান্তিরক্ষী মিশনে কর্মরত পুলিশ সুপার (এসপি) আবিদ হোসেন সুদান থেকে প্রথম আলোকে বলেন, সুদানের লিয়েনার ওতাসে জাতিসংঘের একটি স্থাপনায় পাহারা দেওয়ার সময় স্থানীয় সময় শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায়। এতে আজগর নিহত এবং আরও দুজন আহত হন।পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ জুলাই তিনি রাজশাহী জেলা পুলিশ থেকে সুদানের দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেন।নিহত আজগর ১৯৯৬ সালে পুলিশে যোগ দেন। তাঁর গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার হুইলখালী গ্রামে। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।