সুদানে সেনাবাহিনীর নতুন কন্টিনজেন্ট মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনী সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন (ইউএনআইএমআইএস)-এ মোতায়েন করা বাংলাদেশ কন্টিনজেন্টগুলোর সঙ্গে আরও পাঁচ অফিসারসহ ১৭৫ সদস্যের একটি নতুন কন্টিনজেন্ট ব্যানব্যাট-৪ মোতায়েন করেছে। খবর বাসসের।মেজর মো. জাহাঙ্গীর হোসেন, আর্টিলারির নেতৃত্বে গত রাতে জাতিসংঘের একটি ভাড়া করা বিমানে ব্যানব্যাট ৪-এর সেনাসদস্যরা সুদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ কথা জানানো হয়।উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় সুদানে ২০০৫ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা শান্তিরক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। বর্তমানে সুদানে সেনাবাহিনীর আটটি কন্টিনজেন্ট মোতায়েন আছে। সুদানে সংঘাত নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার ও জনসাধারণের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে।