সুদানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সেনা কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি এক সেনা কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। নিহত কর্মকর্তার নাম মোহাম্মদ ইফতেখার আলম।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে গতকাল রোববার বলা হয়, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কনটিনজেন্টের দুজন কর্মকর্তাসহ ১২ জন সদস্যের একটি দল গতকাল জিপ গাড়িযোগে মারাদি থেকে ইয়ামবিও যাচ্ছিল। বাংলাদেশ সময় বেলা পৌনে দুইটার দিকে গাড়িটি হঠাৎ উল্টে যায়। এতে ইফতেখার আলমসহ চারজন গুরুতর আহত হন। তাঁদের হেলিকপ্টারযোগে যুবা শহরে স্থাপিত বাংলাদেশের লেভেল-২ হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক ইফতেখারকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।