প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের পুলিশ লাইনে গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটায় ‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ এই শিরোনাম নিয়ে মহানগর ও বরিশাল জেলা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ হয়। বরিশালে কমিউনিটি পুলিশ নিয়ে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অপারেশন) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, এলাকার মান্যগণ্য ব্যক্তিদের সমন্বয়ে কমিউনিটি পুলিশ কাজ করছে। সাধারণ নাগরিকেরা নেতৃত্বে থাকায় পুলিশ এবং জনতা উভয়ের সুবিধা হচ্ছে। এই কর্মসূিচর মাধ্যমে একসময় দেশে অপরাধপ্রবণতা অনেকটা কমে আসবে। বরিশালের ভারপ্রাপ্ত ডিআইজি কাজী মোরতাজ আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম, দশম এপিবিএনের কমান্ডিং অফিসার আ. রহিম, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সোয়েব আহমেদ পিপিএম, পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ্।