প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাইয়ের পতিসর রথীন্দ্রনাথ ইনস্টিটিউট চত্বরে ‘গুণগত শিক্ষার উন্নয়নে গ্রন্থের প্রয়োজনীয়তা’বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে রানীনগর ও আত্রাই উপজেলার অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও উন্নয়ন কর্মীরা অংশ নেন। রোববার বিকেলে ওই বিদ্যালয়ের সভাপতি মাসুম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক সামসুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ইসরাফিল আলম।