প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যৌথ উদ্যোগে গতকাল বুধবার এক সুধী সমাবেশ করে। দেশের চলমান আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে রংপুর প্রেসক্লাব ভবনে নাগরিক সমাজের সঙ্গে এ সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির বিরোধিতা করে দুই জোটের বাইরে রাজনৈতিক আন্দোলনে শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের পক্ষের শক্তি বাম গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। সিপিবি জেলা কমিটির সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আলতাফ হোসেন, রাগীব আহসান, বজলুর রশীদ, আবদুস সোবহান, মফিজুল ইসলাম, শাহীন রহমান, আবদুল কুদ্দুস প্রমুখ।