সুধী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কমিউনিটি পুলিশের উদ্যোগে এলাকার সুশীল সমাজের লোকজন নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন থানার ওসি আবদুল মোতালেব মিয়া। আরও বক্তব্য দেন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ খালেদ হাসান প্রমুখ।