প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যাটেলাইট টেলিভিশন নিউজ ২৪ ডটকমের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় গতকাল সকালে সুধী সমাবেশ হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। বক্তব্য দেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান, ইউএনও আনিসুর রহমান প্রমুখ।