সুধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ-নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে আন্তনগর ট্রেন ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’-এর যাত্রা শুরু উপলক্ষে নেত্রকোনায় সুধী সমাবেশ হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসন এই সমাবেশের আয়োজন করে। এর আগে দুপুরে ঢাকার কমলাপুর রেলস্টেশনে ট্রেনটির উদ্বোধন করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় ট্রেনটি নেত্রকোনার বড় স্টেশনে পৌঁছালে সেখানে সুধী সমাবেশে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপমন্ত্রী আরিফ খান জয়। বক্তব্য দেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান প্রমুখ।