প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব (সাবেক ইউএনও রায়গঞ্জ) আবদুস সামাদ। রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফের সঞ্চালনায় বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার, রায়গঞ্জ থানার ওসি মাহবুবুল আলম প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।