সুধীজন পাঠাগারে বইমেলা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বেসরকারি গণগ্রন্থাগার সুধীজন পাঠাগার এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার থেকে সুধীজন পাঠাগার ভবনে তিন দিনব্যাপী এক বইমেলা শুরু হয়েছে।বিকেলে পাঠাগার ভবনে বইমেলার উদ্বোধন করেন অধ্যাপক বুলবুল চৌধুরী। এ সময় পাঠাগারের পরিচালক সদস্য মোহাম্মদ ইসহাক, সালাহউদ্দিন আহমেদ, আখতারুজ্জামান, মফিজুল ইসলাম সারু, কবি আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।বইমেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলো হলো: ঐতিহ্য, সময়, জাগৃতি, অন্যপ্রকাশ, আগামী, অনন্যা, অনিন্দ্য, অংকুর, জিনিয়াস, বাংলা প্রকাশ, বিদ্যা প্রকাশ, আহমেদ পাবলিশিং, এডর্ন, পালক ও শুদ্ধস্বর। মেলা চলবে শনিবার (৯ জুলাই) পর্যন্ত। এখানে ছাড়ে বই বিক্রি করা হচ্ছে।