সুধীজন পাঠাগারে বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সুধীজন পাঠাগারে গত শুক্রবার রাতে আসাদ ইকবাল মামুনের অনুবাদ করা পদার্থবিজ্ঞান-বিষয়ক বই দি টাও অব ফিজিক্স-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। পদার্থবিজ্ঞানী অজয় রায় এ মোড়ক উন্মোচন করেন।বিজ্ঞানী অজয় রায় মোড়ক উন্মোচনের পর গ্রন্থটি ও এর মূল লেখক ফ্রটজিফ কাপরারের ওপরও আলোচনা করেন। গ্রন্থটির প্রকাশনাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন পেশাদার বিজ্ঞান বক্তা আসিফ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ‘নারায়ণগঞ্জের প্রকাশনা শিল্পের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সঞ্চালনায় বৈঠকে আলোচনায় অংশ নেন বুলবুল চৌধুরী, অসিত কুমার, কবি শাহেদ আলী, হালিম আজাদ, মুজিবুল হক কবির, আমজাদ হোসেন, আরিফ বুলবুল প্রমুখ।