সুধীজন পাঠাগারের উদ্যোগে বৃত্তি ও পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সুধীজন পাঠাগারের ব্যবস্থাপনায় পরিচালিত বিভিন্ন বৃত্তি ও পুরস্কার প্রদান উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে পাঠাগারের পাঠকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক নুর হোসেন তালুকদার। বিভিন্ন বিদ্যালয়ের মোট ৩০ জন শিক্ষার্থীকে হেদুন মিয়া স্মৃতি বৃত্তি, আলী আহাম্মাদ চুনকা স্মৃতি বৃত্তি, অধ্যাপক মোহাম্মদ নূরুল হক বৃত্তি, আবুল আহমেদ আবদুল আলী ও সৈয়দা সুলতানা বানু স্মৃতি বৃত্তি, হাজি ইলিয়াস স্মৃতি বৃত্তি, হাজি রহমতউল্লাহ ও সাহারা খাতুন স্মৃতি বৃত্তি এবং আনোয়ারা বেগম বৃত্তি দেওয়া হয়। আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাঠাগারের কর্মাধ্যক্ষ আসজাদুল কিবরিয়া, দৈনিক সংবাদ-এর প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের ও পাঠাগারের পরিচালক মোহাম্মদ ইসহাক।